প্রিন্ট এর তারিখঃ ৩ নভেম্বর, ২০২৬, ৯:৩৬ AM ||
প্রকাশের তারিখঃ ১০ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৪ PM
নওগাঁয় আলু–ভুট্টা মৌসুমে জমি চাষে ব্যস্ত কৃষকরা
মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে আলু ও ভুট্টার আবাদ শুরু হওয়ায় জমি প্রস্তুত ও চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শীতের শুরুর সাথে সাথে মাঠজুড়ে জমি চাষ, সার প্রয়োগ ও বীজ প্রস্তুতিতে চলছে কৃষকদের ব্যস্ততা।
স্থানীয় কৃষকরা জানান, অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের আশা নিয়ে তারা এবার আগাম আলু ও ভুট্টা আবাদে নেমেছেন। উৎপাদন ভালো হলে লাভবান হবেন বলেও প্রত্যাশা তাদের।
কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে আলু ও ভুট্টার আবাদ আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১